1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মৌসুমী চক্রবর্তীর নতুন গানের প্রিমিয়ার শো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সের প্যারিসে সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর কণ্ঠে গাওয়া কালজয়ী গান ‘যাব না যাব না যাব না ঘরে’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় এ প্রিমিয়ার শো-তে প্যারিসের সাহিত্যিক, সাংবাদিক, নির্মাতা, সাংস্কৃতিক নেতারা ছাড়াও সুধীজনরা অংশ নেন।

বাংলা গানের শুকতারা খ্যাত অতুল প্রসাদ সেনের সুর ও সংগীতে এ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মৌসুমী চক্রবর্তীকে মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে। তরুণ মিউজিক ভিডিও ডিরেক্টর রাকিবুল ইসলামের পরিচালনায় ভিডিওটিতে প্যারিসের দৃষ্টিনন্দন লোকেশন স্থান পেয়েছে।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় সুধীজনরা অংশ নিয়ে সংগীতশিল্পী মৌসুমী চক্রবর্তীর গান ও মিউজিক ভিডিওর ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, মৌসুমী চক্রবর্তী একাধারে রবীন্দ্র, নজরুল কিংবা আধুনিক গানের সব শাখাতেই তার সমান দক্ষতা রয়েছে। এমন একজন গুণী শিল্পী প্যারিসের বাঙালি কমিউনিটির জন্য সত্যিই গর্বের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys