1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মোমবাতির দীপশিখায় ভাষা শহীদদের শ্রদ্ধা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ স্লোগানকে সামনে রেখে লাখো মোমবাতির দীপশিখায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল নড়াইলবাসী। একইসঙ্গে ৭২টি ফানুস উড়িয়ে ভাষা শহীদদের স্মরণ করেন তারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল শহরের কুড়িরডোব মাঠের লাখো মোমবাতি একসঙ্গে জ্বলে ওঠে।

মোমবাতি প্রজ্জ্বলনে আড়াই হাজার শিশু-কিশোর অংশগ্রহণ নেয়। অন্ধকার ছাপিয়ে নানা রঙের আলোয় আলোকিত হয়ে যায় বিশাল মাঠ। শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনা, পাখিসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় এ প্রজ্জ্বলনের মাধ্যমে।

এ সময় ‘আমার ভায়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গণসঙ্গীত শুরু হয়। এর আগে মঙ্গল প্রদীপ জ্বলিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব কচি খন্দকার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু ও সাধারণ সম্পাদক শরফুর আলম লিটুসহ বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

‘একুশের আলো’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের তত্বাবধানে কয়েক শ সাংস্কৃতিক কর্মী, স্বেচ্ছাসেবক ও শ্রমিক প্রায় এক মাস যাবৎ এ আয়োজনকে সফল করতে কাজ করেছেন। ছয় একরের বিশাল কুরিরডোব মাঠে অন্যান্য বছরের মতো এবারও কলাগাছ এবং কাঠ দিয়ে শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা ও বিভিন্ন আল্পনা তুলে ধরা হয়েছে।

নান্দনিক এ অনুষ্ঠানটি উপভোগ করতে নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার হাজারো দর্শক উপস্থিত হন। পুলিশ, র‌্যাব, স্কাউট ও স্বেচ্ছাসেবক মাঠের চারপাশের নিরাপত্তা রক্ষায় নিয়জিত ছিলেন। তবে করোনার কারণে ২০২১ ও ২০২২ সালে এ আয়োজন হয়নি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ‘একুশের আলো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে নড়াইল শহরের কুড়িরডোব মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচির সূচনা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys