রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মোবাইল ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ায় মোবাইল মেরামত করতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দোকানী আল মামুন (২৪) ও এক সহযোগী অলী মোল্লাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল মামুন শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগ আলী বেপারীপাড়া এলাকার খবির হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। মোহাম্মদ অলী মোল্লা মানিকগঞ্জের দৌলতপুর থানাধীন জিয়ানপুর এলাকার শামসুল আলমের ছেলে। তিনি আশুলিয়ার শিমুলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূ অভিযুক্ত আল মামুনের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে মোবাইল মেরামত করতে গিয়ে পরিচয় হয়। এরপর থেকেই মামুন বিভিন্নভাবে ওই গৃহবধূকে বিরক্ত করতে থাকেন। একপর্যায়ে মোবাইল ঠিক করার কথা বলে বৃহস্পতিবার দুপুরে মামুন ওই গৃহবধূকে কৌশলে শিমুলতলায় অলীর ভাড়া বাসায় ডেকে নিয়ে যান। ওখানে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। অলী মোল্লা দরজার বাইরে থেকে পাহারা দেন। পরে ওই দিন সন্ধ্যায় আশুলিয়া থানায় ওই গৃহবধূ লিখিত অভিযোগ দেন। রাতেই অভিযুক্ত আল মামুন ও সহযোগী অলী মোল্লাকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং রাতেই মামলা রুজু করা হয়েছে। এছাড়া শুক্রবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys