1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মোবাইলে আগুন চলন্ত বিমানের ভেতরে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ভারতে বিমানের ভেতরে এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যায়। তবে বড় কোনো বিপদ ঘটার আগেই ওই বিমানের ক্রুরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।

ইন্ডিগোর ডিব্রুগড়-দিল্লি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে ক্রু সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন কর্মকর্তারা।

ডিব্রুগড় থেকে দিল্লির দিকে আসার পথে ৬ই ২০৩৭ ফ্লাইটটিতে একজন ক্রু সদস্য একজন যাত্রীর ফোন থেকে স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ বিমানটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ডিব্রুগড় থেকে দিল্লিগামী ফ্লাইট ৬ই ২০৩৭-এ একটি মোবাইল ফোন থেকে ধোঁয়া বের হয়। ক্রুদের বিপজ্জনক নানা পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া থাকে তাই তারা দ্রুত ওই পরিস্থিতি কাটিয়ে ওঠেন।

ওই ঘটনায় কেউ আহত বা বিমানের কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys