1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

মেসির ব্যবহৃত সেই টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুকে শেষ বিদায় জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার।

ওই সময় চোখের পানি, নাকের পানি মুছতে তিনি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটিও বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে।

বার্সেলোনায় বিদায়ী ভাষণ দেওয়ার সময় মেসির চোখের পানি মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো যে টিস্যুটি দিয়েছিলেন সেটি পরে কুড়িয়ে নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি সেটি বিক্রির ঘোষণা দেন। সেই টিস্যু বিক্রি হয় ১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকার কাছাকাছি।

জানা গেছে, সেই টিস্যুটি নিলাম থেকে কিনছেন এক স্প্যানিশ ধনকুবের। তবে টিস্যুটিতে সত্যিই লিও মেসির চোখের পানি আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলেন তিনি। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচের ও গোলের রেকর্ডের অধিকারি মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগাসহ বহু ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জেতেন।

সূত্র : গালফ টুডে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys