শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মৃত্যু হবে দুপুরে, তাই কাফন পরে কবরে বসেছিলেন ১০৯ বছরের বৃদ্ধ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: আজব ঘটনাই বটে। মুহম্মদ শাফি নামের এক বৃদ্ধের বয়স ১০৯। তার ভাবনা, যেকোনো সময়ই তার মৃত্যু হতে পারে। আর এ আশঙ্কায় কবর খুঁড়ে তার পাশে বসে দিন কাটাচ্ছেন ওই বৃদ্ধ।
এ ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বড়বাঁকি জেলার। দেশটির স্থানীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মৃত্যুর আশঙ্কায় পরিবার-পরিজনদের ডেকে কবরের পাশে দিনভর বসেছিলেন ওই বৃদ্ধ। নিজ হাতেই পরেছিলেন কাফনও।

এভাবে বসে থাকার কারণ হিসেবে মুহম্মদ শাফি জানান, ফেরেশতারা তাকে জানিয়েছেন, ১টা বেজে ১০ মিনিটে তিনি মারা যাবেন! সেই কারণে বসে আছেন কবরের পাশে।

এদিকে বৃদ্ধের এ আজব ঘটনার কথা শুনে সেখানে ভিড় জমান স্থানীয়রা। বিভিন্ন এলাকা থেকেও লোকজন আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাও সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। তবে সময় পেরিয়ে গেলেও ওই বৃদ্ধের কিছু হয়নি। তখন বৃদ্ধকে অনেক বুঝিয়ে বাড়ি পাঠান পুলিশ।

মুহম্মদ শাফি নামের ওই বৃদ্ধ জানান, তিনি জানতে পেরেছিলেন যে, তিনি মারা যাবেন ১টা বেজে ১০ মিনিটে। সেই কারণে আগে থেকে প্রস্তুতি নিয়ে বসেছিলেন।

তিনি আরো জানান, বছর পাঁচেক আগেই তার মৃত্যুর কথা ছিল। কিন্তু সেবার তিনি মরেননি। তবে পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই গণমাধ্যম আরো জানায়, বেশ কয়েক বছর ধরেই তিনি মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys