রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মুজিববর্ষের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইব না: মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, মুজিববর্ষে ছাত্রলীগের স্লোগান হওয়া উচিত আমরা দুর্নীতি সইব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন মাশরাফি।

ঢাবির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন শেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব ইতিহাসের কেন্দ্রবিন্দু। শেখ হাসিনা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর এ জন্য আপনাদের সাহায্য প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys