1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মুখ খুললেন বুবলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বুবলি। প্রায় এক বছর ধরে নিজেকে সবার থেকে আড়ালে রেখেছিলেন। অবশেষে খোঁজ মিলল তার। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলি জানিয়েছেন, এতদিন কোথায়, কোন অবস্থায় ছিলেন। কথা বলেছেন ‘সন্তানের মা’ হওয়ার খবর নিয়েও। বুবলির সাক্ষাৎকারের চুম্বক অংশ বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বুবলির কাছে জানতে চাওয়া হয়, এতদিন কোথায় ছিলেন? উত্তরে তিনি বলেন, ‘গত বছরের ফেব্রুয়ারির দিকে আমেরিকার নিউ ইয়র্ক যাই। সেখানে ফিল্ম সম্পর্কিত একটি কোর্স সম্পন্ন করেছি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে। দেশে ফেরার কথা ছিল অনেক আগেই। কিন্তু লকডাউন থাকায় আসতে পারিনি। ২০২০ সালের নভেম্বরের শেষ দিকে দেশে আসি।’

বুবলিকে ফের প্রশ্ন করা হয়, শোনা যায় আপনি ‘সন্তানের মা হয়েছেন’। এর আগেও এমন গুঞ্জন উড়ে বেড়াতো। তবে এবার সোশ্যাল মিডিয়াতে এ বিষয় নিয়ে বেশি লেখালেখি হয়েছে। আপনার পরিষ্কার মন্তব্য জানতে চাই।

উত্তরে তিনি বলেন, ‘ব্যক্তিগত কোনো কিছুই আমি কখনই রিভিল করিনা। তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে, তাদের সেই আগ্রহকে আমি রেসপেক্ট করি। আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত। ধীরে ধীরে আমার মুখ থেকেই সবাই সবকিছু জানতে পারবেন। সব একসাথে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে। তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা। আমি অবশ্যই জানাবো। কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর। দর্শকদের বলবো, আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান না দিতে।’

উল্লেখ্য, ২০১৩ সালে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন বুবলি। পরবর্তীতে অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক হয় এ নায়িকার।

জানা যায়, বুবলি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে স্নাতক পাস করেন। চার ভাই বোনের মধ্যে বুবলি তৃতীয়। বড় বোন নাজনীন মিমি ও আরেক বোন শারমিন সুইটি, যিনি একটি বেসরকারি চ্যানেলের সংবাদ পাঠিকা হিসেবে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys