1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করলো যুক্তরাজ্য

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করলো যুক্তরাজ্যযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ঘটনার পরিপ্রেক্ষিতে লন্ডনে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে ব্রিটিশ সরকার।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং বেসামরিক রাজনীতিকদের অবৈধভাবে আটকের প্রতিক্রিয়ায় সোমবার (১ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রদূত কিও জাওয়ার মিনকে তলব করে যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস। মিয়ানমারের নেত্রী অং সান সু চি-সহ দেশটির বেসামরিক নেতাদের অবৈধভাবে আটকের বিষয়টি নিয়েও নিন্দা জানান তিনি। মিয়ানমারে আটক বেসামরিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান নাইজেল।

এছাড়া, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও টুইটারে এক পোস্টে মিয়ানমারে অভ্যুত্থানের নিন্দা জানান।

টুইটে তিনি বলেন, ‘মিয়ানমারে নেত্রী অং সান সু চি-সহ বেসামরিক নেতাদের আটক ও সামরিক অভ্যুত্থানের ঘটনায় আমি নিন্দা জানাচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকারকে অবশ্যই সম্মান জানাতে হবে এবং বেসামরিক নেতাদের ছেড়ে দিতে হবে। ’

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ত, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ কয়েকজন নেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তবে, এ ফলাফল নিয়ে মিয়ানমারের বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনা চলতে থাকায় এ সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে জানায় বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys