বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘মিস ইউনিভার্স’ থেকে বাদ পড়লেন মিথিলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: মানুষ তার স্বপ্নের সমান বড়। আর তাই ‘মিস ইউনিভার্স’ হওয়ার স্বপ্ন নিয়ে মডেল তানজিয়া জামান মিথিলার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। সেইসাথে ‘মিস ইউনিভার্স ২০২০’-এর ওয়েবসাইট থেকে নামিয়ে ফেলা হয়েছে এ প্রতিযোগীর নাম!

এ বিষয়ে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম জানান, দেশে এখন লকডাউন চলছে। এছাড়া মিথিলার প্রস্তুতির ঘাটতি ও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ার কারণে সার্বিক দিক বিবেচনা করে বৈশ্বিক এ আসর থেকে মিথিলার নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তিনি জানান, মিস ইউনিভার্সের এবারের মূল আসরে বাংলাদেশ থেকে কোনও প্রতিযোগী অংশ নিচ্ছে না।

মিথিলা গণমাধ্যমে বলেন, এটা ব্যাড লাক। মিস ইউনিভার্স বাংলাদেশের টাইটেলটা তো আমারই। মূল আয়োজনে অংশ নিতে না পারলেও আমি দেশের জন্য কাজ করব।

তিনি আরও বলেন, ভিসা জটিলতা এবং আমার ভ্যাকসিন না নেওয়া; এ দুই কারণে এটা সম্ভব হয়নি। ভ্যাকসিন ছাড়া আমেরিকাতে ঢুকতে দেবে না। তাছাড়া বৈশ্বিক প্লাটফর্মে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা জন্য ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক একটি ভিডিওচিত্র নির্মাণ করার কথা ছিল, লকডাউনের কারণে সেটি করাও সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে যাওয়া হচ্ছে না।

এদিকে, বয়স লুকানো ও পুরুষ হয়রানি নিয়ে যে অভিযোগ মিথিলার বিরুদ্ধে এসেছে- সেগুলো মিস ইউনিভার্সের তালিকা থেকে বাদ পড়ার কারণ নয় বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys