বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মা হলেন পিয়া জান্নাতুল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: মা হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

এ খবর নিশ্চিত করেছেন পিয়ার মা মাহবুবা চৌধুরী। তিনি বলেন, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

বাংলাদেশি তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া জান্নাতুল। গোটা সময়টাতে নানান আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন তিনি। সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন পিয়া। যদিও এসবের পরোয়া তিনি করেন না।

গর্ভকালীন মায়ের যত্নের প্রচলিত ধারণা অনেকটাই ভেঙে দিয়েছেন পিয়া। স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চা করেছেন। জর্জকোর্টে আইনপেশাতেও নিয়মিত ছিলেন তিনি। এ নিয়ে অনেকে আপত্তিকর কথা বলেছেন, নানান উদ্ভট পরামর্শও দিয়েছেন। এ বিষয়ে পিয়া বলেন, আমি যা করছি, জেনে-বুঝে করছি। এ বিষয়ে আমার প্রশিক্ষক আছে। দেশের বাইরে এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। আমাকে অযথা জ্ঞান দিতে আসবেন না। নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করুন।

পিয়া বলেন, প্রেগন্যান্সি কোনো অসুস্থতা নয় বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কী বলবে না ভেবে, আরও সামনে এগিয়ে আসা উচিত -নিজের শক্তি নিয়ে। আমার কাছে গর্ভাবস্থা মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।

২০০৭ সালে সুন্দরী মিস বাংলাদেশ হিসেবে আলো ঝলমলে জগতে আবির্ভূত হন জান্নাতুল পিয়া। এরপর মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ ওয়েব কনটেন্টেও তাকে কাজ করতে দেখা গেছে। ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চিত্রজগতে তার আগমন ঘটে। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশ কয়েকটি আসরে তাকে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys