শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মা হলেন পপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: পুত্রসন্তানের মা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে পৃথিবীতে এসেছে তার এ নতুন অতিথি।

যদিও ডাক্তারের দেয়া নির্ধারিত তারিখ ছিল আগামী ৫ নভেম্বর। তার আগেই ভূমিষ্ঠ হয়েছে তার সন্তান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।

বৃহস্পতিবার রাত থেকেই চলচ্চিত্রপাড়ায় এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে জানতে পপির মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমিও জেনেছি তিনি মা হয়েছেন। বর্তমানে মা-ছেলে দুজনই ভালো আছেন। যতদূর জানি ডাক্তারের দেয়া তারিখ অনুযায়ী আগামী ৫ নভেম্বর তার সন্তান জন্ম দেয়ার দিন ছিল। নির্ধারিত তারিখের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।’

এর আগে, তিনিই জানিয়েছিলেন, পপি সাত মাসের অন্তঃসত্ত্বা। আড়ালে থাকলেও তার সাথে যোগাযোগ ছিল পপির।

ঢালিউডের নন্দিত এই নায়িকা অসংখ্য সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একাধিকবার জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন পপি। আড়ালে থাকার কারণ হিসেবে জানা যায়, তিনি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys