1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মা হতে চলে চলেছেন দীপিকা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৯ মে, ২০২২

নিউজ ডেস্ক: দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর সাড়ে তিন বছর পেরিয়ে গেল। এখনও ভক্ত-অনুরাগীদের সুখবর শোনাননি এ বলিউড তারকা দম্পতি।

রণবীর কবে বাবা হচ্ছেন, এ নিয়ে বি-টাউনেও আলোচনা হয় প্রায়শই।

তবে এবার বুঝি সে অপেক্ষার পালা ফুরাবে! কারণ দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উসকে দিয়েছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন, দীপিকার সঙ্গে আলোচনা করে সন্তানের নামের একটা তালিকা তৈরি করে ফেলেছেন তিনি। যেখানে ছেলে ও মেয়ে উভয়ের নাম রয়েছে।

রণবীর জানান, পছন্দ করা নামগুলো ব্যতিক্রমী বা একটু অন্য রকমের, যেসব নাম সচরাচর শোনা হয় না।

রণবীরের এই বক্তব্যের পর ভারতীয় সিনেপ্রেমীদের প্রশ্ন, তবে কি মা হতে চলেছেন দীপিকা?

এ প্রশ্ন জাগার কেন্দ্রে রয়েছে রণবীরের নতুন সিনেমা ‘জয়েশভাই জোরদার’। সিনেমার প্রচারে গিয়ে মেয়ে ভ্রূণ হত্যা প্রতিরোধের বার্তা দেন রণবীর।

ওই সময়ই ‘ব্যান্ড বাজা বারাত।’ খ্যাত নায়কের কাছে জানতে চাওয়া হয়, দীপিকার সন্তান মেয়ে হলে কী নাম রাখবেন তারা?

জবাবে রণবীর বলেন, হ্যাঁ, ‘নাম জিনিসটার উপর আমার ভীষণ ঝোঁক। আমি আর দীপিকা তো আমাদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে আলোচনাও করছি।’

বাচ্চার নামের সেই তালিকা অবশ্য জানাতে রাজি হননি ‘৮৩’-র কপিল দেব।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys