1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মাহির জামিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: বহু নাটকীয়তার পর অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার বিকেলে তার জামিন মঞ্জুর করেন গাজীপুর মহানগর মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন। প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এই আদেশ দেন বলে জানা গেছে।

মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তার সঙ্গে বেশ কয়েকজন আইনজীবী মাহির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওই আদালতের একই বিচারক মাহিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। তার আগে আজ বেলা ১১টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মাহিয়া মাহি সৌদি আরব থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন।

এদিকে, শনিবার গ্রেপ্তার পরবর্তী এক সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, ‘মাহি দেশের ফেরার পর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছি। বাকি প্রক্রিয়া শেষে আমরা দ্রুতই তার রিমান্ড চাইব।’ মাহির স্বামী রকিব সরকার এখনো পলাতক রয়েছে বলেও জানান মোল্যা নজরুল ইসলাম।

উল্লেখ্য, শুক্রবার ভোরে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া চিত্রনায়িকা মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রকিবের গাড়ির শোরুমে ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। ফেসবুকে গাজীপুর মহানগর পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ারও অভিযোগ তোলেন এই নায়িকা।

এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

জানা গেছে, মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে গাজীপুরে দুটি মামলা হয়েছে। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া। এ ছাড়া জমি দখলের অভিযোগে তাদের নামে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেছেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys