1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মাহাথির মোহাম্মদের পদত্যাগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অবশেষে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার দেশটির রাজার কাছে মাহাথির মোহাম্মদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্ট্রেইট টাইমস ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই লাইনের বিবৃতিতে মাহাথির জানান, কুয়ালালামপুরের স্থানীয় সময় ১ টা নাগাদ তিনি দেশটির রাজার কাছে তার পদত্যাগের কথা জানান।
এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাহাথিরের পদত্যাগের কথা নিশ্চিত করা হয়েছে।

দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক ও ক্ষমতাসীন জোটে ভাঙনের জোরালো গুঞ্জন ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মাঝে পদত্যাগ করলেন মাহাথির।

এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকের পর মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, নভেম্বরে অ্যাপেকের সম্মেলনে তিনি সভাপতিত্ব করবেন। এরপর পদত্যাগ করবেন কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এর আগেই তিনি পদত্যাগ করে বসলেন।

মাহাথির মোহাম্মদ ২০১৮ সালের নির্বাচনে জয়ের পর পাকাতান হারাপান জোটের প্রধান হিসেবে ওই বছরের ১০ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এটি ছিল তার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ।

এর আগে মাহাথির বারিসান ন্যাশনাল দলের নেতা হিসেবে টানা প্রায় ২২ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys