শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করবো: এ এম আমিন উদ্দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার অভিপ্রায় প্রকাশ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতির আদেশে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) তিনি এই অভিপ্রায় প্রকাশ করেন।

প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এ এম আমিন উদ্দিন বলেন, ‘সেভাবে আসলে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। তবে সরকার আমার ওপর যে আস্থা রেখেছে, আমি চেষ্টা করবো তার উত্তম প্রতিদান দেওয়ার। এছাড়াও প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্যার যেভাবে কাজ করে গেছেন, সেই আলোকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবো। এ জন্য আমি সবার দোয়া চাই।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন। পরে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবী হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করে দায়িত্ব পালন করে আসছিলেন সরকার সমর্থিত দলের প্রার্থী (সাদা প্যানেল) সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। তবে এর আগেও সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys