বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মারা গেল পদ্মা, ভালো আছে স্বপ্ন ও সেতু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে জন্ম নেওয়া স্বপ্ন, পদ্মা ও সেতু নামে তিন শিশুর মধ্যে পদ্মা নামের শিশুটির মৃত্যু হয়েছে। তবে বাকি দুই শিশু সুস্থ আছে বলে পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্টবাটি গ্রামে নিজ বাড়িতে শিশু পদ্মার মৃত্যু হয়। শিশুর বাবা জাহিদুল ইসলাম মুঠোফোনে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার থেকে জানানো হয়েছে, গত ১৮ জুলাই বিরামপুর ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে স্বাভাবিকভাবে তিন সন্তানের জন্ম দেন সাদিনা বেগম। নবজাতকদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু। সন্তানদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর একদিন পর শিশুদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

শিশুর বাবা জাহিদুল ইসলাম বলেন, তিন শিশুসন্তানকে বাড়িতে সুস্থ দেখে বাজারে গিয়েছিলাম। কিছুক্ষণ পর তাদের মা সাদিনা বেগম মোবাইল ফোনে পদ্মার অসুস্থতার বিষয়ে জানায়। বাড়িতে আসার আগেই শিশু পদ্মার মৃত্যু হয়। তবে স্বপ্ন এবং সেতু সুস্থ আছে।

জানতে চাইলে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, পদ্মা নামের শিশুটি মারা যাওয়ার বিষয়টি মোবাইল ফোনে জেনেছি। অন্য শিশুদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys