1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক চ্যালেঞ্জের মধ্যেও একটি লক্ষ্য নিয়ে দেশে ফিরে এসেছিলাম। সেই লক্ষ্য হলো, শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্যের পরিবর্তন করা। অনেক বাধা এসেছে, কিন্তু আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

শেখ হাসিনা আরও বলেন, ‘তারা গণতন্ত্র হত্যা করে মার্শাল ল জারি করেছিল। আমাকে দেশে আসতে দেয়নি। পরে জনগণের সাড়া পেয়ে দেশে আসি। বঙ্গবন্ধু হত্যার বিচার করতে চেয়েছিলাম। কিন্তু তারা ইনডেমনিটি অ্যাক্ট জারি করে সেই বিচার বন্ধ করে দিয়েছিল।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আইটি বিজনেস ইনকিউবেটর থেকে উদ্ভাবিত হবে নতুন নতুন আইডিয়া। সেসব আইডিয়াকে বাস্তবায়নে রূপদান করার একটি ক্ষেত্র হবে আইটি বিজনেস ইনকিউবেটর। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এই ইনকিউবেটর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে আরও যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys