মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মানবতাবিরোধী অপরাধের শিকার উইঘুররা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: জিনজিয়াং প্রদেশে উইঘুর, কাজাখ ও অন্যান্য সংখ্যালঘুদের অধিকার ক্ষুণœ করছে চীন। সেখানে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন করছে দেশটি। জিনজিয়াংয়ের ১০ লাখের বেশি মুসলিমকে পাঠানো হয়েছে বন্দী শিবিরে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ১৬০ পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। দ্য গার্ডিয়ান।

২০১৯ সালের অক্টোবর থেকে ২০২১ সালের মে পর্যন্ত ১২৮ জনের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এর মধ্যে ৫৫ জন চীনের উইঘুরে বন্দী শিবিরে ছিলেন। বাকি ৬৮ জন নির্যাতিত পরিবারের সদস্য। অনেকের অভিযোগ, চীন মূলত জিনজিয়াং থেকে মুসলিমদের মুছে ফেলতে চায়। উইঘুরদের অভিযোগ, জিনজিয়াংয়ে কিছু মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এমনকি মসজিদ ও মুসলিমদের বাড়িতে লাগানো হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ছবি।

অনেকে বলছেন, তারা নিজেদের ধর্ম পালন করতে ভয় পাচ্ছেন। গবেষণা প্রতিবেদন প্রকাশের পর অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেন, শিবির থেকে বন্দীদের মুক্তি দিতে হবে। মানবতার বিরুদ্ধে চীনের এমন অপরাধ বন্ধে জাতিসংঘসহ বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। যাতে চীন এ ধরনের জঘন্য অপরাধ থেকে সরে আসতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys