রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মাদকের পার্টি থেকে শাহরুখের ছেলে আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে শনিবার রাতে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ে গণমাধ্যমকে বলেন, ‘মাদক পার্টির ব্যাপারে এনসিবি আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তাকে এখনো গ্রেফতারও করা হয়নি।’

জাহাজটিতে বলিউড এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির আরো অনেক সেলিব্রেটিরা ছিলেন। পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়ে অভিযান চালায় এনসিবি।

এনসিবি’র সূত্র অনুযায়ী, আরিয়ান ছাড়াও মাদক সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে অনেককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক ও নিষিদ্ধ পদার্থ জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys