1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মনির খানের গানের টাকা পাবে সিলেটের বন্যার্তরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নিউজ ডেস্ক: স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট-সুনামগঞ্জবাসী। ভিটেমাটি ছেড়ে সেখানকার মানুষজনের ঠিকানা এখন আশপাশের আশ্রয়কেন্দ্রে। কিন্তু সেখানেও পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে পড়েছেন তারা। অনেকেই আবার না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব বানভাসি মানষের পাশে দাঁড়িয়েছেন দেশের সাধারণ মানুষজন। সঙ্গে আছে শোবিজ অঙ্গনের শিল্পীরাও।

ইতিমধ্যেই সিনেমার আলোচিত দুই তারকা মনোয়ার হোসেন ডিপজল ও অনন্ত জলিল তাদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন। এবার তাদের পাশে থাকার কথা জানালেন বরেণ্য সংগীতশিল্পী মনির খান।

‘অঞ্জনা’খ্যাত এই শিল্পী জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টায় এমকে মিউজিক থেকে প্রকাশ হবে তার নতুন গান। এর শিরোনাম ‘দুঃখ রাখার জায়গা’। আর এই গান থেকে প্রাপ্ত অর্থ যাবে সিলেটে বন্যার্তদের কল্যাণে।

মনির খানের ভাষ্য, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দূর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষদের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগ আপ্লূত ও মর্মাহত হয়েছি। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তার সামান্য অংশীদার হতে চাই। আমার নতুন গান থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্ব-শরীরে সিলেটে গিয়ে পানিবন্দী মানুষদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব।’

নতুন গানটি সবাইকে শোনার আহ্বান জানিয়ে মনির খান বলেন, ‘আপনারা গানটি শুনবেন ও অন্যান্য সকলকে শুনতে উৎসাহিত করবেন। আশা করি, গানটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আজ কোনো এক সময় ফেসবুক লাইভে এসে সম্পূর্ণ বিষয়টি বর্ণনা করার চেষ্টা করব।’

জানা গেছে, ‘দুঃখ রাখার জায়গা’ গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys