1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মদিনার সড়কে ৩ বাংলাদেশি নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ওমরাহ পালন শেষে সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্হানীয় সময় সোমবার বিকাল ৫টায় মদিনা থেকে ৭০ কি.মি দূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্রগ্রাম চাকতাই ৩৫নং বকশিরহাটের সৌদি প্রবাসী রায়হান, তার স্ত্রী নিশা ও রায়হানের ভাই সৌদি প্রবাসী মিজানুর রহমানের মেয়ে (১১)।

আহতরা হলেন- ইকবাল ও রায়হানের ছেলে তাজরিয়ান। আহত ইকবাল মদিনার ব্যবসায়ী।

জানা যায়, সোমবার বিকাল ৫টায় ওমরাহ পালন শেষে মদিনা থেকে ৭০ কি.মি দূরে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাংলাদেশির মৃত্যু হয়। এ সময় আহত হন দুজন। তাদের মদিনা আল’দার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরুভূমির বালুঝড়ের কারণে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys