শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মণ্ডপে পবিত্র কোরআন রাখা ব্যক্তি শনাক্ত : পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইকবাল হোসেন (৩৫) নামে ওই ব্যক্তি কুমিল্লা নগরের সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইকবাল হোসেনকে চিহ্নিত করা হয়েছে বলে জানান কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশের একাধিক সংস্থার তদন্তে এই নাটকীয় অগ্রগতি হয়েছে। ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এর আগে গত বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজা মণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এ ঘটনার পর কোরআন অবমাননার অভিযোগে চাঁদপুরে সংঘর্ষে চারজন নিহত হয়। নোয়াখালীর বেগমগঞ্জে হিন্দুদের মন্দির, মণ্ডপ ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় দুজন নিহত হয়। এ ছাড়া রংপুরের পীরগঞ্জে হিন্দু বসতিতে হামলা করে ভাঙচুর, লুটপাট ও ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জানা যায়, পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনা পর পুলিশের একাধিক টিম তদন্তে নামে। দীর্ঘ অনুসন্ধানের পর ইকবাল হোসেনের ব্যাপারে নিশ্চিত হয় পুলিশ। তবে পুলিশ বলছে, ইকবাল হোসেন ভবঘুরে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আগামীকাল বিস্তারিত জানানোর কথা জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys