রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মঞ্জুর এলাহী ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২০

নিউজ ডেস্ক: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী এবং তার স্ত্রী সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর গণমাধ্যমকে বলেন, আম্মা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আর বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।

এসময় তারা ভালো আছেন জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।

৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান, আর তার ছেলে নাসিম মঞ্জুর আছেন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে।

২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ছিলেন মঞ্জুর এলাহী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys