1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মগবাজারে বিস্ফোরণ কেড়ে নিল ইঞ্জিনিয়ার নোমানকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: গত রোববার ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণে জয়পুরহাটের পাঁচবিবির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান (৩২) নিহত হয়েছেন।

তিনি পাঁচবিবি পৌর এলাকার ডা. খয়বর আলীর একমাত্র ছেলে। নোমান সংসার জীবনে ২ বছরের এক কন্যা সন্তানের বাবা ছিল। নোমানের অকাল মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছালে পরিবার ও স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নোমানের বাবা কাঁদতে কাঁদতে বলেন, আমার বড় ২ মেয়ে আর সবার ছোট একমাত্র ছেলে ছিল নোমান। নোমান অনেক আগে থেকেই ঢাকার ধানমণ্ডির একটি বিশ্ববিদ্যালয়ে ইলেকিট্রক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে। পড়ালেখা শেষে ছেলে ‘রহমান রহমান অ্যাসোসিয়েট’ নামের একটি কোম্পানি চাকরি করত। প্রতিদিনের মতো ঘটনার দিনও মগবাজার চৌরাস্তার মোড় অফিস শেষে মালিবাগ বাসায় ফিরছিল বিস্ফোরিত ওই ভবনের পাশের পথ দিয়ে। হঠাৎ বিস্ফোরণে ভবনের ছাদ ভেঙ্গে অন্যদের ন্যায় নোমানও ঘটনাস্থলেই নিহত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেলের লাশ নিয়ে ঢাকায় অবস্থানরত বড় মেয়ের স্বামী পাঁচবিবির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান ডা. খয়বর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys