1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিয়ুব নদীতে ভেসে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান যুদ্ধজাহাজ৷ প্রবল খরায় পানির স্তর কমে যাওয়ায় একসময়ে ডুবে যাওয়া একাধিক যুদ্ধজাহাজের অংশ চোখে পড়েছে৷

ভয়াবহ খরায় ক্ষতিগ্রস্ত হয়েছে দানিয়ুব৷ এটি ইউরোপের খরস্রোতা নদীগুলোর একটি এটি৷ ১০০ বছরের মধ্যে এ নদীর জলস্তর চলতি বছর অন্যতম সর্বনিম্ন স্তরে পৌঁছেছে৷ খরার ফলে জলস্তর নেমে সার্বিয়ার বন্দর নগরী প্রাহোভোর কাছে দানিয়ুবের বুকে বিস্ফোরক-বোঝাই কয়েক ডজন জার্মান যুদ্ধজাহাজের দেখা মিলেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো ডুবে গিয়েছিল৷

১৯৪৪ সালে দানিয়ুবে ভেসে যাওয়া নাৎসি জার্মানিরশত শত জাহাজগুলির মধ্যে এগুলিও ছিল৷ সোভিয়েত বাহিনীর অগ্রসর হওয়ার পর তারা কৃষ্ণসাগর থেকে পিছু হটে৷ এখনও পানির স্তর কম থাকলে এই জাহাজের অংশগুলির কারণে নৌযান চলাচলে বাধা পড়ে৷

পূর্ব সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিয়ুবের একটি অংশে ২০টিরও বেশি জাহাজের অংশ দেখা গিয়েছে৷ এর মধ্যে অনেকগুলিতে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং বিস্ফোরক মজুত রয়েছে ফলে নৌযান চলাচলে বিপদের আশঙ্কা দেখা দিয়েছে৷

জার্মান জাহাজ নিয়ে একটি বই লিখেছেন প্রাহোভোর চুয়াত্তর বছর বয়সী ভেলিমির ট্রাজিলোভিক৷ তিনি বলেন, জার্মানির এই জাহাজগুলি পরিবেশে বড়সড় বিপর্যয় তৈরি করে গিয়েছে যা প্রাহোভোর মানুষের জন্য একটি হুমকি৷

জার্মানি, ইটালি এবং ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য অংশে মাসের পর মাস খরা এবং রেকর্ড পরিমাণে উচ্চ তাপমাত্রার কারণে নদীর জল শুকিয়ে নাব্যতা কমেছে৷ ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে৷ সার্বিয়া কর্তৃপক্ষ দানিয়ুবের নৌযান চলাচল সচল রাখতে পলি খনন করার পদ্ধতি নিয়েছেন৷

মার্চ মাসে সার্বিয়ান সরকার এই জাহাজগুলি উদ্ধার করে গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল, যার খরচ আনুমানিক দুই কোটি ৯০ লাখ ইউরো৷ এদিকে খরার কারণে নদীর জলস্তর শুকিয়ে যে জাহাজগুলি চোখে পড়ছে, সেগুলি নিয়ে শঙ্কাও বাড়ছে৷ সৌজন্যে : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys