মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর জীবিত বালিকা উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ২৪৮ ঘন্টা পরে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করেছেন ১৭ বছর বয়সী এক বালিকাকে। তুরস্কের রাষ্ট্র পরিচালিত টিআরটি হ্যাবার সম্প্রচার মাধ্যম এ খবর জানিয়ে বলেছে, কাহরামানমারাস প্রদেশে ওই বালিকাকে উদ্ধার করা হয়।

তিনি জীবিত আছেন এ খবরে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। অনেকে আনন্দে কেঁদে ফেলেন। কেউ কেউ ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেন। এতে নিখোঁজ স্বজনদের মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তারা মনে করছেন, এখনও ধ্বংসাবশেষের নিচে বেঁচে আছেন তাদের স্বজনরা।

দ্রুত উদ্ধার অভিযান চালালে তাদেরকে জীবিত বের করা সম্ভব হবে। ওদিকে ৬ই ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২,০০০। তুরস্কের কর্তৃপক্ষ বলেছে, শুধু সেখানেই নিহতের সংখ্যা ৩৬,১৮৭।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys