বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ দেড়শ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর থেকে বৃহস্পতিবার বাংলাদেশিসহ ১৪৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির কোস্টগার্ড৷ উদ্ধারের পর তাদেরকে ইটালির দ্বীপ লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে৷

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৭ জন অপ্রাপ্তবয়স্ক৷

উল্লেখ্য লাম্পেদুসার আশ্রয়কেন্দ্রটিতে বর্তমানে মোট ১২শ অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছেন৷

ইটালির কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার উদ্ধার এসকল অভিবাসনপ্রত্যাশীরা বাংলাদেশ, মিশর, সিরিয়া, পাকিস্তান এবং ফিলিস্তিনের নাগরিক৷

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই অভিবানসপ্রত্যাশীরা ১১ মিটার লম্বা একটি নৌকায় চড়ে জনাকীর্ণ অবস্থায় টিউনিশিয়া উপকূল থেকে ইউরোপের দেশ ইটালির দিকে যাত্রা করছিলেন৷

তার আগে একই দিনে ১৫ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১৩ জন নারীসহ মোট ৬৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়৷ মরক্কোর উপকূল থেকে যাত্রা করার পর সাগর থেকে তাদের উদ্ধার করে সমুদ্ররক্ষীরা৷ তারা মূলত মিশর এবং টিউনিশিয়ার নাগরিক বলে জানা গেছে৷

বন্দরে নামার অপেক্ষায় অভিবাসনপ্রত্যাশীরা

এদিকে পাঁচশ অভিবাসনপ্রত্যাশী নিয়ে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় আছে বেসরকারি সংস্থার জাহাজ জিও ব্যারেন্টস এবং হিউম্যানিটি ১৷

টুইটারে দেওয়া বার্তায় ইটালির এক সাংবাদিক জানান, উদ্ধারকারী জাহাজ হিউম্যানিটি ১ ইটালির সিসিলি দ্বীপের উপকূল থেকে খুব বেশি দূরে নয়৷ আর জিও ব্যারেন্টসের জাহাজটি লাম্পেদুসার কাছাকাছি অবস্থান করছে৷

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের দেশ ইটালিতে পৌঁছানোর চেষ্টা করে থাকেন৷ ঝুঁকিপূর্ণ এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷ বেসরকারি সংস্থা অ্যালার্ম ফোন জানায়, গত কয়েকদিনে ভূমধ্যসাগরে একজন নিহত এবং ১৩ জন নিখোঁজ হয়েছেন৷

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys