বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

ভাড়াটিয়াকে বের করে দেয়া সেই মালিক গ্রেফতার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর কাঁঠালবাগানে ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত বাড়ির মালিকের নাম নূর আক্তার সম্পা (৪৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কাঁঠালবাগানের একটি বাসায় ছয় মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন। তিনি একটি দোকানে কাজ করতেন। করোনা ভাইরাসের কারণে তিনি এখন বেকার থাকায় এক মাসের ভাড়া দিতে পারেননি।

কুলসুম-সেলিম দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করে আসছেন। বর্তমান পরিস্থিতিতে এক মাসের ভাড়া বকেয়া পড়েছে। বাড়ির মালিকের কাছে অনেক অনুরোধ করলেও তারা কোনো কথা শোনেননি। বরং রাতেই বাড়ির মালিক সম্পা থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করেন যে আমরা নাকি তাকে মারধর করেছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বিষয়টি মিথ্যা।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, শনিবার ঝড়ের রাতে জোর করে তিন শিশুসহ তাদের বের করে দিলে বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই হয় পরিবারটির। পরদিন পুলিশ ও র‌্যাব বিষয়টি জানিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দম্পত্তি কলাবাগান থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, এরপর থেকে বাড়ির মালিক ও তার স্বামীকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সোমবার ওই পরিবারকে বাড়িতে তুলে দেন র‌্যাব সদস্যরা। কিন্তু তারপরও ওই দম্পত্তিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল মালিক দম্পতি। শেষ পর্যন্ত বাড়ির মালিক সম্পাকে গ্রেফতার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys