রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ভালোবাসা দিবসে সাকিবের আবেগী স্ট্যাটাস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সবধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই মিডিয়া থেকে সম্পূর্ণ বাইরে রয়েছেন তিনি। তবে ক্রিকেটের বাইরেও তার একটা ব্যক্তিগত জীবন রয়েছে। তাই বিশ্ব ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী ও মেয়েকে নিয়ে এক আবেগী স্ট্যাটাস দেন এই টাইগার অলরাউন্ডার। সেখানে তিনি তার স্ত্রী ও মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। নিজেকে একজন সুখী মানুষ হিসেবে উল্লেখ করে পরিবারকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ফেসবুকে স্ত্রী ও মেয়ের ছবি সংযুক্ত স্ট্যাটাসে সাকিব লেখেন, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী। ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys