1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভালোবাসা জানালেন পরী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: সৌন্দর্য আর অভিনয় দিয়ে অল্প ক’দিনেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারকা’খ্যাতি পাওয়া এই অভিনেত্রীর ফেসবুক পেজে রয়েছে এক কোটিরও বেশি অনুসারী। দেশের যেকোনো সিনে তারকার চেয়ে তার অনুসারী বেশি।

তার ভক্ত-অনুসারীরা প্রায়ই তার কাজ নিয়ে আলোচনা করে থাকেন। হয়ে থাকে সমালোচনাও। সেটা পরীর ব্যক্তিগত বিষয় হোক বা সিনেমা প্রসঙ্গ। তবে নিন্দুকেরা সমালোচনা করলেও পরী তাদেরকে ভালোবাসাই দিতে চান। বৃহস্পতিবার নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে এমনটাই জানালেন এই চিত্রনায়িকা।

ছবিগুলোতে দেখা যায়, একটি বিলাসবহুল ইয়টে বসে আছেন পরী। আর ক্যাপশনে লিখেছেন, ‘ওহে নিন্দুকেরা, ভালোবাসা নাও’।

জানা গেছে, গত এপ্রিল মাসে দুবাইতে গিয়েছিলেন পরী। ছবিগুলো তখনই তোলা। এর আগেও একই ইয়টে তোলা আরও কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন পরী।

এদিকে, পরী বর্তমানে ব্যস্ত আছেন ‘প্রীতলতা’ সিনেমার কাজে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১০ আগস্ট থেকে এই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। অবশ্য কিছু দিন আগে এর ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ হয়। সেটা দেখে অনেকেই পরীর প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ‘প্রীতিলতা’ সিনেমাটি নির্মিত হচ্ছে ব্রিটিশ বিরোধী বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে। এটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রাব্বানি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys