মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভার্চুয়াল কোর্টে হচ্ছে না আগাম জামিন শুনানি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্টে আগাম জামিন শুনানি নাকচ করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ সিদ্ধান্তের কথা জানায়। বলা হয়, করোনা ভাইরাসের উদ্বুদ্ধ পরিস্থিতিতে কঠোর লকডাউনের কারণে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে না।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার বিলিরুজ্জামানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ তাদের এ সিদ্ধান্তের কথা জানান।

আজ হাইকোর্টের এই বেঞ্চের কার্য তালিকায় আগাম জামিন আবেদনের শুনানির জন্য অন্তর্ভূত ছিলো। এরমধ্যে আত্মহত্যার প্রচারণার অভিযোগে দায়ের করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের জামিন আবেদনসহ কয়েকশ আগাম জামিনের আবেদন শুনানির জন্য কার্য তালিকায় আসে। কিন্তু কোর্টের সিদ্ধান্তের কারণে কোন আবেদনেরই এখন আর শুনানি হবে না। কোর্ট বলেছে, ভুল করে এসব আগাম জামিনের আবেদন কার্যতালিকায় এসেছিলো।

করোনার দ্বিতীয় টেউয়ে কঠোর লকডাউনের মধ্যে হাইকোর্টের ৬ বেঞ্চে সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলছে। এরমধ্যে ৩ টি ডিভিশন বেঞ্চ জামিন শুনানি গ্রহণ করে। তবে এই তিনটি কোনটিই আগাম জামিন শুনতো না।

কিন্তু বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আগাম জামিন শুনানির সিদ্ধান্ত নেয়। আজ সকালে তিনি সেই সিদ্ধান্ত স্থগিত করেন। তাতে বলা হয়, অত্র কোর্ট আগাম জামিনের আবেদপত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি গ্রহণ করবে না বলে অভিমত ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys