বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারতে মাস্ক পরা নিয়ে পুলিশের সঙ্গে বিতর্ক, অতঃপর জেলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে নাজেহাল ভারত। সংক্রমণ রোধে বিভিন্ন রাজ্যে আরোপ করা হয়েছে কড়া বিধিনিষেধ। এর মধ্যে অন্যতম রাজধানী দিল্লি। সেখানে কঠোর বিধিনিষেধের পাশাপাশি উইকএন্ড কারফিউ জারি করা হয়েছে। কিন্তু সেসব নিয়মের তোয়াক্কা না করেই পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়েছে দিল্লির এক দম্পতি। যার কারণে তাদের জেলেও যেতে হয়েছে।

জানা যায়, ঘটনাটি গত রোববার ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পুলিশ ওই দম্পতিকে আটকানোর পর প্রবল চিৎকার জুড়ে দেন গাড়িতে বসে থাকা এক নারী। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকে গাড়ি সাইড করতে বলা হলে করোনার অস্তিত্ব নেই বলে দাবি করেন তিনি। এমনকি স্বামীকে পুলিশের সামনে চুমু খাবেন বলেও জানান তিনি।

এরপর সেখানে কর্মরত অফিসারদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন ওই নারী। এক পুলিশ কর্মকর্তা বিষয়টি রেকর্ড করছেন দেখে তিনি বলেন, এই ভিডিও আপলোড করে দেখান আপনাদের ক্ষমতা কতদূর! আমিও একহাতে দেখে নেবো।

জানা গেছে, অভিযুক্তদের নাম পঙ্কজ দত্ত এবং আভা। করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় সপ্তাহান্তে কারফিউ জারি করা হয়েছিল রাজধানী দিল্লিতে। তখন শুধু জরুরি সেবায় নিয়োজিত কর্মী এবং ই-পাস রয়েছে যাদের, তারাই বাড়ি থেকে বের হতে পারবেন, এমনটাই জানানো হয়েছিল।

পুলিশের দাবি, এই দম্পতির কাছে ই-পাস ছিলই না, এমনকি তারা মাস্কও পরেননি। যখন তাদের এ নিয়ে প্রশ্ন করা হয় তখনই চেচামিচি শুরু করে দেন আভা। তিনি দাবি করেন, করোনাভাইরাস বলে কোনও কিছুর অস্তিত্বই নেই। আপনারা আমাদের হেনস্থা করার চেষ্টা করছেন।

এক পুলিশ কর্মকর্তা এর প্রতিবাদ করতে গেলে আভা বলেন, বেশি বাড়াবাড়ি করলে আমি আমার স্বামীকে এখনই চুমো খাবো। দেখি আপনারা কী করতে পারেন! পরে থানা থেকে নারী পুলিশ কর্মীদের ঘটনাস্থলে আসতে বলা হয়। তারাই এই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys