বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারতে প্রথম সাঁওতাল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এক জন উপজাতি নারী। দেশটির পঞ্চদশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার চার ধাপের মধ্যে তৃতীয় ধাপের ভোট গণনা শেষেই ৫০ শতাংশের ভোট বেশি পাওয়ায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

দ্রৌপদ্রী মুর্মুর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের যশবন্ত সিনহা। বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। নতুন প্রেসিডেন্ট ওই দিনই শপথ নেবেন।

প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার সব মিলিয়ে ভোট দিয়েছিলেন চার হাজার ৭৯৭ জন। নির্বাচনে ভোট পড়েছে ৯৮ দশমিক ৯ শতাংশ। বিরোধী জোট দলগত ভাবে যশবন্ত সিন্‌হাকে সমর্থন জানানো হলেও কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং এনসিপির বেশ কয়েক জন বিধায়ক ভোট দিয়েছেন শাসক শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে সোমবার থেকেই জল্পনা চলছিল।

ওড়িশার সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা ৬৪ বছর বয়সী মুর্মু রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করেছেন। ১৯৭৯-১৯৮৩ সাল পর্যন্ত তিনি এই চাকরি করেছিলেন। ১৯৯৪ সালে রায়রাংপুরের অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৭ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys