বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ভারতীয় দুই যুদ্ধবিমান মাঝ আকাশে বিধ্বস্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুই ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে মধ্যপ্রদেশের মোরেনার আকাশে এই দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

স্থানীয় প্রশাসন জানায়, বিধ্বস্ত উড়োজাহাজ থেকে দুই পাইলট আহত অবস্থায় বের হয়ে আসেন। তারা এখন নিরাপদে রয়েছেন। তবে আরেক পাইলটকে এখনো পাওয়া যায়নি।

প্রশিক্ষণের অংশ হিসেবে ভোর ৫টার দিকে গোয়ালিয়র ঘাঁটি থেকে সু-৩০ ও মিরেজ ২০০০ মডেলের ফাইটার জেট দুটি যাত্রা করে। ভেঙে পড়ার পরপরই যান দুটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, মাঝ আকাশে দুই ফাইটারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে কিনা তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে আইএএফ।

সু-৩০ যুদ্ধবিমানে দুজন পাইলট ছিলেন, অন্যটিতে ছিলেন একজন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও বাকিজনকে এখনো পাওয়া যায়নি।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, পুরো বিষয়টি নজরদারিতে রেখেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

এদিকে আজ সকালে রাজস্থানের ভারতপুরে একটি ভাড়া করা উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসন পৌঁছালেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys