1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ভাইরাল হওয়া খুদে শিল্পী সুমনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

নিউজ ডেস্ক: টেবিল, চেয়ার ও বেঞ্চ চাপড়িয়ে গান গেয়ে ভাইরাল হওয়া সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই।

সোমবার (০১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।

খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা জানান, সোমবার সদর সালুয়াভিটা বাজার এলাকায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সুমন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। তখন স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হয়। টাকার অভাবে উন্নত চিকিৎসা না করতে পারায় তখন থেকেই সে অসুস্থ ছিল। সুমন শেখ হাতে কয়েন নিয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চে চাপড়িয়ে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় গান গেয়ে বেড়াতো। তার গান শুনে শ্রোতারা টাকা দিতেন। সেই টাকায় হতদরিদ্র মায়ের হাতে তুলে দিত সে।

ধীরে ধীরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে সুমন। তাকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। তবে ভাইরাল হওয়ার পরও সুমন ও তার পরিবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys