বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ব্রিটেনের মাছ ধরার ট্রলার জব্দ করলো ফ্রান্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপের দেশগুলোর সঙ্গে নানা কারণে ঝামেলায় জড়াচ্ছে ব্রিটেন। এবার জলসীমা নিয়ে বিতর্কে ব্রিটেনের মাছ ধরার ট্রলার জব্দ করেছে ফ্রান্স। আরেকটি ট্রলারকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধের পর জব্দ করা ট্রলারটি ছাড়া হবে। ট্রলার চালকেরও জরিমানা করা হতে পারে।

ফ্রান্সের নৌবিষয়ক মন্ত্রী এনিক গিরাডিন বলেছেন, ব্রিটেনের নৌযানগুলোকে সতর্ক করা হয়েছে। তারা আইন মানেনি। ফ্রান্সের জলসীমায় মাছ ধরায় ট্রলারটি জব্দ করা হয়েছে।

গত বুধবার ব্রেক্সিট মন্ত্রী লর্ড ফ্রস্ট বলেছেন, বন্দর থেকে ব্রিটেনের নৌকা জব্দে ফ্রান্সের হুমকি হতাশাজনক।
এদিকে, ফ্রান্সের মন্ত্রী বলেছেন, সিন নদীর উপকূলে মাছ ধরতে ব্রিটিশ ট্রলারগুলোর যথাযথ লাইসেন্স ছিল না। জব্দ করা বোটকে লে হাভরে বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ট্রলার মালামাল জব্দ করা হতে পারে এবং জরিমানা না দিলে ট্রলার ছাড়া হবে না।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys