1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ব্রাজিলে একদিনে রেকর্ড পরিমাণ ২৬ হাজার ৪১৭ জন আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২০

নিউজ ডেস্ক: ব্রাজিলে গেল ২৪ ঘন্টায় ২৬ হাজার ৪১৭ জনেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় নতুন করে এক হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৬৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ৮১২ জন।

বিশ্বে আক্রান্তের দিক থেকে এখন ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। তাদের এই আশঙ্কা সত্যি হলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত তিন গুণ বেশি হবে।

দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসকে ছোট ফ্লু হিসেবে আখ্যা দিয়ে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনও কোনও প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলেও এর কারণে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে সেসব সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে আসছেন তিনি।

এদিকে করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন যা মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে তা ব্যাপক আকারে ব্যবহারের তাগিদ দিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরপর পদত্যাগ করেন দুইজন স্বাস্থ্য মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys