1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অস্ট্রেলিয়ার দূতাবাসে নারীদের টয়লেটে গোপন ক্যামেরা বসানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি থাইল্যান্ডের নাগরিক এবং ব্যাংককের অস্ট্রেলীয় দূতাবাসেরই সাবেক কর্মী। দূতাবাসে নারীদের টয়লেটে বসানো একাধিক গোপন ক্যামেরা পাওয়ার পরে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

রয়্যাল থাইল্যান্ড পুলিশ জানিয়েছে, গত ৬ জানুয়ারি নারীদের টয়লেটের মেঝেতে এসডি কার্ড পাওয়ার পর বিষয়টি নজরে আসে। দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়। সেই সূত্রেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys