রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বুধবার বাজেট অধিবেশনের আগেই সব এমপির করোনা টেস্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: বাজেট অধিবেশনের আগেই চলতি সংসদের সব সদস্যের করোনা টেস্ট করানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১০ জুন বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসবে। পরদিন ১১ জুন ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। ৩০ জুন বাজেট পাশ হবে।

সংসদ সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে এবারের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হবে। সংসদ সদস্যদের উপস্থিতির বিষয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হবে। এ কারণে অধিবেশন বসার আগেই সংসদ সদস্যদের শরীরে করোনাভাইরাসের অস্থিত্ব রয়েছে কিনা- তা নিশ্চিত করার জন্য পরীক্ষা করা হবে।

জানা গেছে, বাজেট অধিবেশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায় রয়েছে। এবারের অধিবেশনে বয়স্ক ও অসুস্থ সংসদ সদস্যদের যোগদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। বাজেটের ওপর আলোচনা ছাড়া অন্য কোনো কার্যক্রম থাকছে না। অধিবেশনে প্রতিদিন সংসদ সদস্যদের উপস্থিতি ৬০ থেকে ৭০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হতে পারে।

সূত্র জানায়, ৮ থেকে ১০ কার্যদিবসে বাজেট অধিবেশন শেষ হবে। বাজেটের ওপর আলোচনাও হবে সংক্ষিপ্ত। সম্পূরক বাজেটসহ সব মিলিয়ে ১০-১২ ঘণ্টা আলোচনা হতে পারে। ১০ জুন অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। কমিটির প্রধান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ সংশ্লিষ্টরা আলোচনা করে সংসদের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys