বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বিশ্বে চাকরি সংকটে পড়বে ২০০ কোটি মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে লকডাউনে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ।ফলে স্থবির হয়ে পড়েছে বিভিন্ন দেশের অর্থনীতির চাকা। জাতিসংঘ বলছে, করোনার এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে চাকরি সংকটে পড়বে প্রায় দুইশ কোটি মানুষ।

আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলও দাবি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সারা বিশ্বে চাকরির ভবিষ্যৎ। আইএলও’র পক্ষ থেকে বলা হয়, লকডাউনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্রাজিল, নাইজেরিয়া ও ভারতের কর্মীরা।

মঙ্গলবার আইএলও প্রধান গায় রাইডার বলেন , সারা বিশ্ব চরম বিপর্যয়ের মধ্যে রয়েছে। উন্নত এবং উন্নয়নশীল দুই প্রকার দেশেই দ্রুত এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য দ্রুত ও সংঘবদ্ধ পদক্ষেপ করতে হবে।

আইএলও প্রধান আরো বলেন,যদি একটা দেশ বিপদে পড়ে তাহলে সারা বিশ্ব বিপদে পড়বে। এই সময় আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখার সময়। সকলে মিলে করোনার কারণে তৈরি হতে যাওয়া মন্দা মোকাবিলার উপদেশও দিয়েছে জাতিসংঘ। জি নিউজ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys