সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বিনামূল্যে ভারতের টুরিস্ট ভিসা পাবেন যেসব পর্যটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটি বড়সড় চমক। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন। তবে কোন কোন পর্যটক এ সুবিধা পাবেন তাও পরিষ্কার করেছেন নির্মলা সীতারামন।

সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনও ভিসার ফি দিতে হবে না।’

নির্মলা সীতারামনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, এর মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে সেই পর্যন্তই এ অফার কার্যকর হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। তিনি জানিয়েছেন ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত।

খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ওয়েভের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys