বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বিচ্ছেদের পর কেঁদেছিলেন ব্র্যাড পিট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: খুব শক্ত ব্যক্তিত্বের অধিকারী হলিউড তারকা ব্র্যাড পিট। শত ব্যথা-বেদনা তাকে টলাতে পারেনি। তবে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর কেঁদেছিলেন তিনি।

এ তথ্য ইন্টারভিউ ম্যাগাজিনকে নিজেই জানিয়েছেন তিনি। ব্র্যাড পিট ইন্টারভিউ ম্যাগাজিনকে বলেছেন, প্রায় ২০ বছর আমি না কাঁদলেও আগের চেয়ে চলিষ্ণু হয়েছি, আবেগ আক্রান্ত হয়েছি। জানি না এটি কীসের আলামত, কিন্তু খারাপ না।’

জোলির সঙ্গে বিচ্ছেদের কথা উল্লেখ করে পিট বলেন, জোলির সঙ্গে আইনি জটিলতায় সন্তানদের থেকে প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিলেন তিনি। কিন্তু এ নিয়ে একটি রফা হয়েছে তাদের। বিচ্ছেদের পরের গ্রীষ্মে সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি।

লিজেন্ডস অব দ্য ফল ছবির সহশিল্পী অ্যান্থনি হপকিন্সের সঙ্গে এসব প্রসঙ্গ নিয়ে ওই সাক্ষাৎকারে ব্র্যাড পিট বলেন, জীবনে ভুলগুলোকে গুরুত্ব দেয়া উচিত। কারণ বড় একটি ভুল মানুষকে পরিশুদ্ধ হতে সাহায্য করে।’

ব্র্যাড পিটদের ছয় সন্তান। বিয়ের দুই বছর পর ২০১৬ সালে হলিউড তারকা স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। পিপল

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys