রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

বাহুবলে বাস উল্টে নিহত ৪

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জ বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাহুবলের বাগানবাড়ী এলাকায় মহাসড়কের উপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এতে ৪ যাত্রী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি রাস্তায় উল্টে যাওয়ায় ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল। রাত ৮টার দিকে গাড়িটি অপসারণ করে সড়ক যোগাযোগ সচল করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys