1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের বর্ণাঢ্য অভিষেক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসীদের অধিকার আদায়ের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর রাজধানীর রোমে Nuovo Cinema Aquila (via L’aquila 66/74) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও সংগঠনের নেতৃবৃন্দরা প্রস্তুতি মূলক বিশেষ বৈঠক ধাপে ধাপে করে যাচ্ছেন।

জানা যায় এ অনুষ্ঠানে ইতালির পররাষ্ট্রমন্ত্রী দি মাইও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জসিম উদ্দিন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সেন্টাল কমিটির চেয়্যারপার্সন আশিকুর রহমান সহ বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দূতাবাসের সাথে সংগঠনের নেতৃবৃন্দদের বিশেষ বৈঠকে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান জানান এ অনুষ্ঠান সুশৃংখল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস ইতালি সর্বাত্মক সহযোগিতা করবে।

উক্ত সভায় অভিষেক অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সকলের উপস্থিতি কামনা করেছেন নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys