1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশি প্রবাসীকে পেটানো গ্রিক নাগরিকের সাজা কমল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: বাংলাদেশি প্রবাসীকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করার দায়ে এক গ্রিক নাগরিকের সাজা সাত বছর থেকে কমিয়ে তিন বছর করেছে গ্রিসের আদালত। ওই গ্রিক নাগরিক দেশটির অ্যাগিয়াসোস অঞ্চলের বাসিন্দা। তার আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছেন নর্থ এজিয়ান আপিল আদালত।

জানা গেছে, ২০১৮ সালের ৮ ডিসেম্বর একটি সুপার মার্কেটে আসা গাড়ি দেখাশোনা ও পার্কিং ব্যবস্থাপনার কাজ করছিলেন ৫৬ বছর বয়সি এক বাংলাদেশি প্রবাসী। নিজের গাড়ি নিয়ে পার্কিংয়ের জায়গায় আসেন ৩৫ বছর বয়সি এক গ্রিক নাগরিক।

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বরাদ্দ করা জায়গায় গাড়িটি পার্কিং করতে চান তিনি। তাতে বাধা দেন বাংলাদেশি প্রবাসী। গাড়িটি পার্ক করতে বাধা দেয়ায় ভীষণ চটে যান ওই নাগরিক। ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নেমে একটি শাবল নিয়ে এলোপাথাড়ি আঘাত করেন ওই বাংলাদেশিকে। ফলে বাংলাদেশি প্রবাসী হাতে গুরুতর আহত হন।

তবে ওই গ্রিক নাগরিক আদালতে দাবি করেছেন, বাংলাদেশি ওই প্রবাসী তাকে ব্যক্তিগতভাবে অপমান করেছেন। কিন্তু মাইটিলিন শহরবাসীর কাছে বেশ জনপ্রিয় ছিলেন ওই বাংলাদেশি নাগরিক। গুরুতর আহত বাংলাদেশি অভিবাসীর শরীরে আঘাত সারিয়ে তুলতে তার হাতে অস্ত্রোপচার করতে হয়। ফলে সুপার মার্কেটের কাজ করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। তাছাড়া জলপাই তোলারও কাজ করতেন তিন। কিন্তু হাতের আঘাত নিয়ে সেই কাজটি করাও তার জন্য অসম্ভব ছিল।

পরে বাংলাদেশি অভিবাসী আইনের আশ্রয় নিলে ওই গ্রিক নাগরিকের বিরুদ্ধে শুরু হয় বিচার। ২০২১ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে অস্ত্র ব্যবহার করার অভিযোগে সাত বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন ওই গ্রিক নাগরিক। সম্প্রতি আপিল আদালতের দেওয়া রায়ে তার সাজা কমিয়ে তিন বছর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys