1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশিদের চাকরির সুযোগ অস্ট্রেলিয়ায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: আইটি ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সোশ্যাল ওয়ার্কার, চিকিৎসক, নার্সসহ ৯ ধরনের পদে পেশাজীবী নেবে অস্ট্রেলিয়া। দেশটির কিছু কোম্পানির জন্য বাংলাদেশ থেকে পেশাজীবীকে নিয়োগ দেওয়া হবে।

৯ ধরনের পদে মোট ২৮০ জনকে নিয়োগ দেওয়া হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আগামী ১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা।

পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্ত জানা যাবে বিজ্ঞপ্তিতে।

পদগুলো হলো—

* চিকিৎসক: ৩০টি, * নার্স: ৩০টি

* আইটি ডেভেলপার: ৩০টি, * সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ৩০টি

* সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট: ৩০টি

* ওয়েল্ডার: ৩০টি

* মেকানিক্যাল ফিটার: ৩০টি

* এইজড কেয়ার: ৩০টি

* সোশ্যাল ওয়ার্কার: ৩০টি

আগ্রহীদের https://forms.gle/YtpdbPvQxgHxX2cT6 লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে বোয়েসেলে ওয়েবসাইটে http://www.boesl.gov.bd/।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys