1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাঁধনের সিনেমা দেখে অশ্রুসিক্ত বাবা ও মেয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে গতকাল বুধবার সন্ধ্যায় বিশেষ প্রদর্শনী হয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সেখানে সিনেমার পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ উপস্থিত ছিলেন পুরো টিম।

অনুষ্ঠানে বাঁধন জানান, আজকের প্রদর্শনী আসলেই বিশেষ। কারণ আজ দুজন বিশেষ মানুষ আছে তার সঙ্গে। একজন তার মেয়ে সায়রা আর অপরজন তার বাবা প্রকৌশলী আমিনুল হক।

দূরে বসা সৌম্য চেহারার ভদ্রলোক হালকা হাসি টেনে মেয়ে বাঁধনকে আশ্বাস দিলেন। সাংবাদিকদের বললেন, সিনেমাটা দেখি, কেমন হলো? এরপর শুরু হলো ১০৭ মিনিটের ‘রেহানা মরিয়ম নূর’র জার্নি। প্রথমটা গুছিয়ে গুছিয়ে এগুলো, আর শেষের ২০ মিনিট যেন সংশপ্তক এক নারীর বারুদ বিস্ফোরণ।

বিস্ফোরণের পর পিনপতন নীরবতা নেমে আসে হলজুড়ে। সবাই দাঁড়িয়ে সম্মান জানালো রেহানা, ইমু, অ্যানিদের! ইংরেজিতে যাকে বলা হয় ‘স্ট্যান্ডিং ওভেশন’। অন্যদিকে রেহানা তখন কাঁদছেন! সামলাতে পারলেন না বাবা আমিনুল হক, মেয়ে সায়রা। অশ্রুসিক্ত তারাও।

বাবা আমিনুল হক প্রেক্ষাগৃহের সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন, ‘আমার মেয়ে যে এত ভালো অভিনয় করতে পারে আমি তা জানতাম না। সত্যি বলতে, আমাদের পরিবার কখনও চাইতো না, সে মিডিয়া কাজ করুক। সে ডাক্তার হচ্ছে তা করুক। কিন্তু আমি চাই, বাঁধন যা ভালোভাবে করতে পারবে তাই করুক। আজ মনে হচ্ছে আমি সফল, মেয়ের কাজ দেখে।’

এদিকে, চলতি বছরের জুনে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রিমিয়ার হয়েছিল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। সেখানেও স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল তারা। এবার সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys