1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বস্তির স্কুলে পালিত হলো অপির মেয়ের জন্মদিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ও স্থপতি এনামুল করিম নির্ঝরের কোল জুড়ে ২০২০ সালের ২৮ ডিসেম্বর আসে কন্যাসন্তান রশ্মি রুয়াইদা করিম। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) তাদের মেয়ে দ্বিতীয় বছরে পা দিয়েছে।

এদিন বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করেছেন অপি-নির্ঝর। রাজধানীর গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’ দিপনগর শাখায় মেয়েসহ গিয়েছিলেন তারা। এরপর স্কুলের সব শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতের সঙ্গে কেক কেটেছেন।

একই সঙ্গে শিশুরা আয়োজন করে গান ও আড্ডাসহ নানা পর্ব। এমনকি রশ্মির জন্মদিনের উপহারও দিয়েছে তারা। অপির কাছে হাতে আঁকা পেইন্ট তুলে দেয় রশ্মির জন্য।

এ নিয়ে অপি করিম বলেন, ‘আমাদের সন্তানরা যেন নিজেদেরকে উঁচু-নিচুর শ্রেণিবিন্যাস থেকে মুক্ত থেকে সব মানুষকেই সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে- সেই শিক্ষা দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে এই ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি, তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণিবিভেদ আমাদের সমাজে আছে সেটা দূর হবে। ’

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিক্যালের শিক্ষার্থীদের নিয়ে তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালনা করছে স্কুলটি।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও জনসংযোগ কর্মকর্তা ওয়ালিউল বিশ্বাস জানান, শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত আছেন এই তারকা দম্পতি। আর নিজ সন্তানের জন্মদিনটি এভাবে কাটানোটি উদাহরণ হিসেবে দেখছেন তারা।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই পথ শিশুদের শিক্ষাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচি ও বইমেলায় হুইলচেয়ার সেবাসহ নানা হিতকর কাজে যুক্ত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys