মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

বনশ্রীতে বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর বনশ্রীতে অছিম পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক মো. স্বপন (৩০) ও যাত্রী ফাতেমা আক্তার (৪০)। দুর্ঘটনায় ফাতেমার দুই ছেলে রাইসুল আলম (১২) ও শাকিব (১৫) আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফাতেমার গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলায়। তার স্বামী শাহ আলম দুবাইপ্রবাসী। দুই দিন আগে দুই সন্তান নিয়ে নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় খালাতো বোনের বাসায় আসেন ফাতেমা। রোববার সকালে অটোরিকশায় করে উত্তরায় আরেক বোনের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন। অটোরকিশাচালকের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল বলেন, নারায়ণগঞ্জের সানারপাড় থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে বনশ্রীর দিকে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল সাড়ে ১০টার দিকে মেরাদিয়া বাজারের কাছাকাছি বনশ্রী এলাকায় পৌঁছালে অসীম পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys